জাফলং ট্যুরিস্ট ক্লাবের কমিটি গঠন: সভাপতি লোকমান ও সম্পাদক লোকমান

গোয়াইনঘাট প্রতিনিধিঃসিলেটে গোয়াইনঘাট উপজেলার প্রকৃতি কন্যা জাফলংয়ে ট্যুরিস্ট ক্লাবের ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় জাফলং বল্লাঘাটের একটি অভিজাতিক হোটেলে ক্লাবের সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে মো. লোকমান মিয়াকে সভাপতি ও মো. লোকমান আহমদকে সাধারণ সম্পাদক করে ৩ বছর মেয়াদী এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ সভাপতি রেজাউল করিম রাজ্জাক, আবুল কালাম, সহ-সাধারণ সম্পাদক রিয়াজ আহমদ,
সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মিনহাজ মির্জা, অর্থ সম্পাদক ওয়াসিম বকত্, পর্যটক ও যোগাযোগ সম্পাদক, শাহাদত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদি হাসান মুন্না, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. হৃদয় আহমদ, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, দপ্তর ও আপ্যায়ন সম্পাদক তাজুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা সুমি আক্তার, কার্যকারী সদস্য কয়েছ খান, রিয়াজুল ইসলাম খোকন, রবিউল ইসলাম, সাদ্দাম হোসেন, আক্তার হোসেন, আব্দুস শুকুর, আফাজ আহমদ, জুয়েল আহমদ এবং শ্রী লিটন দাস।

এই সংবাদটি 363 বার পঠিত হয়েছে