দোয়ারাবাজারে ভূমি মেলা-২০২৬ উদ্বোধন

দোয়ারাবাজার প্রতিনিধি:

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় শুরু হয়েছে “ভূমি মেলা-২০২৬

সোমবার (১৯ মে) দোয়ারাবাজার উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রাশেদুল ইসলাম।
উপজেলা ভূমি অফিসের কম্পিউটার অপারেটর রবিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার আরো ছিলেন মো: তফাজ্জুল হোসেন, সাব রেজিস্ট্রার, দোয়ারাবাজার। এছাড়াও উপজেলা প্রশাসন, ইউনিয়ন ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মেলায় সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে অবহিত করা হচ্ছে। পাশাপাশি নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ অনলাইনভিত্তিক ভূমি সেবা বিষয়ে তথ্য ও পরামর্শ প্রদান করা হচ্ছে।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত এ মেলা চলবে। ভূমি সেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ জনগণের কাছে তুলে ধরাই এ মেলার মূল উদ্দেশ্য।

এই সংবাদটি 23 বার পঠিত হয়েছে