ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে রিফাত প্রতিষ্টানে ম্যানেজার ও কর্মচারিকে অস্ত্রের মুখে জিন্মি করে ত্রিশ লাখ টাকার চাঁদা দাবীর অভিযোগে কয়েছ মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার বিকালে ওসি মাহবুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টের নিলিমা মটর থেকে আবুল কয়েছ (৪৫)কে আটক করা হয়। সে নিলিমা মটরের মালিক ও গোবিন্দগঞ্জ এলাকার ছৈলা-আফজলাবাদ ইউপির দীঘলী রামপুর গ্রামের মৃত. আব্দুল সোবহানের ছেলে।
জানা যায়, গত ১৫ ফ্রেরুয়ারি রাতে ১০/১২ জন লোকজন নিয়ে গোবিন্দগঞ্জস্থ রিফাত প্রতিষ্টানে অনাধিকার প্রবেশ করে প্রতিষ্টানের ম্যানেজার ও কর্মচারিকে অস্ত্রের মুখে জিন্মি করে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে আবুল কয়েছ। এমন কি দাবীকৃত ৩০ লাখ টাকা না দেওয়া হলে প্রাণনাশেরও হুমকি দেয়। এ ঘটনায় সিলেট রিফাত প্রতিষ্টানের সিইও আব্দুল্লাহ সিদ্দিকী শুভ বাদী হয়ে আবুল কছেয়কে প্রধান আসামী করে সুনামগঞ্জ আদালতে মামলা নং- ১৩, তারিখ ২১.০২.২০২২ ইং দায়ের করেন। আদালতের নির্দেশে সোমবার বিকালে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আবুল কয়েছকে গ্রেফতার করেছে। আবুল কয়েছের বিরুদ্ধে প্রতারনা সহ কিস্তিতে গাড়ি দিয়ে গ্রাহকদের পরিশোধকৃত লাখ টাকা আতসাতের অভিযোগও উঠেছে। নাম প্রকাশে অন-ইচ্ছুক কয়েকজন শ্রমিক জানান তার প্রতারনার ফাঁদে শতশত গাড়ি চালক ও গ্রাহকরা প্রতারিত হয়েছেন। এ বিষয়ে ছাতক থানার ওসি মাহবুর রহমান মামলা ও গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন,আসামী আবুল কয়েছকে সুনামগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।






