উমরাহ্ পালনে সৌদি আরব যাচ্ছেন হাজী আব্দুস সাত্তার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

পবিত্র উমরাহ্ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন সুনামগঞ্জের ছাতকের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তার।

তিনি ছাতক বাজার একতা বালু উত্তোলন ও সরবরাহকারী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, ছাতক ‘স’ মিল মালিক সমিতির সভাপতি এবং চরেরবন্দ জামে মসজিদ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের ফ্লাইটে বাংলাদেশ বিমান এয়ারলাইনসযোগে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

উমরাহ্ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার আগে ব্যস্ততার কারণে তিনি বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে দেখা করতে পারেননি। এ কারণে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

হাজী আব্দুস সাত্তার যেন সুস্থ ও নিরাপদে পবিত্র উমরাহ্ পালন করে দেশে ফিরতে পারেন-এ জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।

এই সংবাদটি 11 বার পঠিত হয়েছে