হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় সভাপতি আজমের সাথে শিক্ষকদের মতবিনিময়।

পাপলু মিয়া ছাতক, সুনামগঞ্জ

​ছাতকের কালারুকা হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ,এর এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ার পর প্রথমবারের মতো বিদ্যালয় প্রাঙ্গণে আগমন করেছেন কালারুকার গ্রামের কৃতি সন্তান  শিক্ষাঅনুরাগ রাজনীতিবিদ ও সমাজসেবক গোলাম মাহমুদ আজম। এ উপলক্ষে বিদ্যালয় পরিদর্শন, শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় সহ ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে তাকে।

​অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সভাপতি গোলাম মাহমুদ আজমকে বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান। পরে তিনি বিদ্যালয়ের বিভিন্ন ক্লাসরুম পরিদর্শন করেন এবং সার্বিক খোঁজখবর নেন।

​পরিদর্শন শেষে অত্র বিদ্যালয়ের সভাপতি গোলাম মাহমুদ আজমের সভাপতিত্বে শিক্ষকদের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রিন্সিপাল আব্দুল হাই কামাল, অভিভাবক সদস্য সানাউর রহমান লাল, কালারুকা ইউপি ৪নং ওয়ার্ডের সদস্য দুলাল মিয়া, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক পাপলু মিয়া, এবং বিদ্যালয়ের শিক্ষক মোস্তসির আলী, সঞ্জয় কুমার দেব, সাজিদুর রহমান, আলমগীর হোসেন প্রমুখ।

​মতবিনিময় সভায় সভাপতি গোলাম মাহমুদ আজম উপস্থিত শিক্ষক-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষা আমাদের প্রধান লক্ষ্য। আপনাদের যেকোনো সমস্যা বা প্রয়োজনে আমাকে নিসংকোচে স্মরণ করবেন; আমি সবসময় আপনাদের পাশে আছি। তিনি শিক্ষার পরিবেশ আরও গতিশীল করতে এবং প্রতিষ্ঠানের উন্নয়নে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

এই সংবাদটি 196 বার পঠিত হয়েছে