এসএলপি নেতা মু. সাইফুর রহমান আগামীকাল বাংলাদেশ যাচ্ছেন

ডেক্স রিপোর্ট:

সোশালিস্ট লেবার পার্টি (SLP) টাওয়ার হ্যামলেটসের চেয়ারম্যান, এমপি পদপ্রার্থী ও তরুণ আইনজীবী মু. সাইফুর রহমান পারভেজ আগামীকাল এক সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে যাচ্ছেন।

একান্ত পারিবারিক কাজে তিনি প্রায় এক সপ্তাহ সিলেট ও ঢাকায় অবস্থান করবেন। সফরকালে তিনি সিলেট কেন্দ্রীয় নাগরিক পরিষদের আয়োজিত একটি আলোচনা সভায়ও উপস্থিত থাকবেন।

সংক্ষিপ্ত এই সফর শেষে তিনি নিরাপদে যুক্তরাজ্যে ফিরে আসার জন্য সবার কাছে দোয়া ও শুভকামনা কামনা করেছেন।

এই সংবাদটি 380 বার পঠিত হয়েছে