ধারন নতুন বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন,সভাপতি মজনু,সম্পাদক মামুন 

ডেস্ক নিউজ 

সুনামগঞ্জের ছাতক উপজেলার নতূনবাজার (ধারণ) ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত শান্তিপূর্ণ নির্বাচনে সভাপতি পদে ৮৭ ভোট পেয়ে মজনু মিয়া তালুকদার (কাপ-পিরিচ) বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আবুল মনসুর চৌধুরী (আনারস) ৫১ ও এনামুল ইসলাম লায়েছ (চেয়ার) প্রতিকে ৫৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সহ-সভাপতি পদে রুহুল আমীন মানিক (চশমা) প্রতিকে ১২৭ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোশাররফ হোসেন শাহীন (টেলিফোন) পেয়েছেন ৭০ ভোট। সাধারণ সম্পাদক পদে চমক দেখিয়েছেন ইমাম উদ্দিন মামুন (ফুটবল)। ১৩১ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। তিনি এ নির্বাচনে সকল প্রার্থীর চেয়ে পেয়েছেন সর্বোচ্চ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছকির আলী (মোটরসাইকেল) প্রতিকে ৬৫ ভোট পেয়ে পরাজয় বরণ করেছেন। সহ-সাধারণ সম্পাদক পদে ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নুরুজ্জামান (টিউবওয়েল)। তার প্রতিদ্বন্দ্বী আবদুস সালাম (মোরগ) প্রতিকে পেয়েছেন ৭৫ ভোট।

এদিকে, এর আগে ১৩ পদের বিপরীতে ১৮জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে ৯ পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় একক প্রার্থীরা বিজয়ী হন। তারা হলেন, অর্থ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক অর্জুন চন্দ্র বেনু, সহ সাংগঠনিক সম্পাদক ভূবেশ দাশ, প্রচার সম্পাদক বিজিৎ চন্দ্র, অফিস সম্পাদক মুজিবুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক খালেদ হোসেন, কার্যকরী কমিটির সদস্য জালাল আহমদ, খালেদ আহমদ ও রুয়েল মিয়া।

ধারণ নতূনবাজার স্কুল এন্ড কলেজ ভবনে নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন, দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা ফারুক আহমদ। এসময় নির্বাচন সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি 81 বার পঠিত হয়েছে