ছাতকে স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের অভিযোগে মামলা

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতক পৌরসভা এলাকায় স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ভিকটিম ওই নারী নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা রুজু করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল (ওসিসি) শাখায় পাঠানো হয়েছে।
মামলার এজহার সুত্রে জানা যায়, ছাতক পৌরসভার ৫নং ওয়ার্ডের (দক্ষিণ বাগবাড়ি) লেবারপাড়া মহল্লার একটি ভাড়াটিয়া বাসায় ২টি সন্তান নিয়ে জনৈক স্বামী পরিত্যক্তা এক নারী বসবাস করে আসছেন। প্রতিপক্ষের সাথে তার আত্মীয়-স্বজনদের সম্প্রতি একটি মারামারি ঘটনা ঘটে। মঙ্গলবার রাত পৌনে ১২টায় দুই যুবক ওই নারীর ঘরে ডুকে তার ছোট ভাইকে না পেয়ে গালিগালাজের পর এক যুবক ঘরের দরজা বন্ধ করে দিয়ে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে পুলিশ ধর্ষণের জানায় দেয়। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক মো.আব্দুল জলিল বলেন, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী জোরপূর্বক ধর্ষনের বিষয়টি জানিয়েছে। হাসপাতালের (ওসিসি) শাখার প্রতিবেদন পেলে ধর্ষনের বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। আসামী গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

এই সংবাদটি 2639 বার পঠিত হয়েছে