স্বাধীনতা দিবস উপলক্ষে ছাতকে জামায়াতের আলোচনা সভা অনুষ্টিত

ছাতক প্রতিনিধিঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ছাতক উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সভা অনুষ্টিত হয় ।

উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ জাকির হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আমীর মাওলানা আকবর আলী, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা সালাহ উদ্দিন, জাবেদ আহমদ, উপজেলা ছাত্রশিবির সভাপতি রবিউল ইসলাম, সাবেক ছাত্রশিবির নেতা আরাফাত আহমদ রাহাত, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনয়নের ইউপি সদস্য হুসাইন আহমদ লনী প্রমুখ।

বক্তারা বলেন মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র ও চব্বিশের জুলাই বিপ্লব একই সূত্রে গাঁথা। স্বাধীনতার ৫৫ বছর পরেও দেশের জনগণ স্বাধীনতার প্রকৃত স্বাদ লাভ করতে পারেনি। জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার হলেই স্বাধীনতার সুফল আসতে পারে।

বক্তারা আরো বলেন, ভোট ও ভাতের অধিকার এবং মতপ্রকাশের পরিপূর্ণ স্বাধীনতা এখনো আমরা অর্জন করতে পারিনি। শোষিত অধিকার বঞ্চিত মানুষের কান্না এখনো থামেনি। জুলাই সনদকে আইনি মর্যাদা দেয়ার মাধ্যমে বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে জাতীয় ঐক্য এখন সময়ের দাবি।

এই সংবাদটি 69 বার পঠিত হয়েছে