ছাতকের নোয়ারাই ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী লিজন তালুকদারের গণসংযোগ

ডেস্ক নিউজ

সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী লিজন তালুকদারের গণসংযোগ।

স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাতের মাধ্যমে গণসংযোগ করতে দেখা যায় তাকে। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

গণসংযোগকালে স্থানীয় চৌমুহনী বাজারের ব্যবসায়ী, সাধারণ মানুষ ও উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন লিজন তালুকদার।

নোয়ারাই ইউনিয়নের উন্নয়ন, জনসেবা ও এলাকার মানুষের প্রত্যাশা নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানান তিনি।

এই সংবাদটি 56 বার পঠিত হয়েছে