পাপলু মিয়া, নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসের সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফ্রান্স শাখার আহ্বায়ক গোলাম মাহমুদ আজম।
১৯ আগস্ট ২০২৬ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দেশ ও জনগণের অধিকার আদায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে স্বেচ্ছাসেবক দল সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। চলমান গণতান্ত্রিক আন্দোলনকে সফল করতে দলের প্রতিটি নেতাকর্মীকে আরও ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও সক্রিয় হতে হবে।
গোলাম মাহমুদ আজম বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দিকনির্দেশনায় জাতীয়তাবাদী শক্তির এই পথচলা অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ দলের সকল নিবেদিতপ্রাণ নেতা-কর্মীকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। একই সঙ্গে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল নেতাকর্মীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উল্লেখ্য, গোলাম মাহমুদ আজম ফ্রান্স জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি অতীতে সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উত্তরোত্তর সাফল্য, সাংগঠনিক সমৃদ্ধি এবং দেশ ও জনগণের কল্যাণ কামনা করেন।






