ছাতকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ছাত্রলীগের মিছিলের ভিডিও

ডেস্ক নিউজ
সুনামগঞ্জের ছাতকে ছাত্রলীগের মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ছড়িয়ে পড়া ৩৯ সেকেন্ডের ওই ভিডিওকে ঘিরে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে মুখোশ পরা ১০-১২ জন যুবককে মিছিল করতে দেখা যায়। ভিডিওতে তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে,বিএনপির দালালরা হুঁশিয়ার, সাবধান-এমন স্লোগান দিতে শোনা যায়।
তবে মিছিলটি ছাতকের ঠিক কোন এলাকায় হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওটির পেছনে বৈদ্যুতিক আলোর উপস্থিতি দেখে ধারণা করা হচ্ছে, এটি শহর অথবা কোনো মিল-ফ্যাক্টরির আশপাশ এলাকায় ধারণ করা হয়ে থাকতে পারে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার ঘটনায় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেছেন। ভিডিওটির স্থান, সময় ও এতে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় যাচাই করা সম্ভব হয়নি।

এই সংবাদটি 327 বার পঠিত হয়েছে