সুনামগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশের সময় সাবেক এমপি রঞ্জিত গ্রেফতার

ডেস্ক নিউজ

​যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় না পেয়ে ভারত হয়ে অবৈধ উপায়ে দেশে প্রবেশের সময় সুনামগঞ্জ সিমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হাতে গ্রেপ্তার হয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য রনজিত সরকার।
​রোববার ভোরে সুনামগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে। বর্তমানে তিনি বিজিবির হেফাজতে রয়েছেন বলে জানিয়েছো নির্ভরযোগ্য একটি সূত্র।
​জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে যুক্তরাজ্যে পালিয়ে যান রঞ্জিত সরকার। সেখানে তিনি রাজনৈতিক আশ্রয়ের (অ্যাসাইলাম) জন্য আবেদন করেন। তবে লন্ডন কর্তৃপক্ষ তার অ্যাসাইলাম আবেদন বাতিল করে দিলে তিনি কিছুদিন আগে ভারতে আসেন।
​ভারতে কিছুদিন অবস্থান করার পর রোববার ১১ অক্টোবর ভোরে সুনামগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালান তিনি। এসময় সীমান্ত এলাকায় বিজিবির কঠোর নজরদারি ও টহলরত দলের কাছে ধরা পড়েন।
​আইনগত প্রক্রিয়া শেষে তাকে স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

এই সংবাদটি 14 বার পঠিত হয়েছে