হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তি ও পাঠদানের সিদ্ধান্ত।

পাপলু মিয়া, ছাতক:

​সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে আসন্ন ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি ও নিয়মিত পাঠদান চালুর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।গত বুধবার (২ সেপ্টেম্বর, ২০২৬) কলেজ অফিস কক্ষে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় ও পরামর্শ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
​সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ গোলাম মাহমুদ আজম।
স্বাগত বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ এইচ এম কামাল।

​উপস্থিত বক্তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ছাতকের কালারুকা ইউনিয়ন ও এর পার্শ্ববর্তী এলাকার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য এতদিন দূর-দূরান্তে যেতে হতো। যাতায়াতের দুর্ভোগ এবং অন্যান্য আর্থ-সামাজিক কারণে প্রতি বছর অনেক মেধাবী শিক্ষার্থী, বিশেষ করে ছাত্রীরা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হয়ে ঝরে পড়তো। এই উদ্যোগের ফলে এখন শিক্ষার্থীরা নিজ এলাকাতেই উচ্চশিক্ষার সুযোগ পাবে।
​সভায় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে বিদ্যালয়ের কলেজ শাখাকে সুসংগঠিত করতে সর্বাত্মক আর্থিক, অবকাঠামোগত ও সামাজিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

​সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন: আজীবন দাতা সদস্য মনসুর আজাদ, প্রবীণ মুরব্বি হাজী সাজ্জাদুর রহমান, আমিরুল হক, বিশিষ্ট রাজনীতিবিদ সাজ্জাদুর রহমান, শাহ আলম ছালিক মাস্টার, নজমুল হোসেন, কালারুকা ইউপির প্যানেল চেয়ারম্যান তাজউদ্দীন, ইউপি সদস্য এ এস এম দুলাল, সাবেক সদস্য সালেহ আহমদ, কামরুজ্জামান, আসাদুজ্জামান টিপু, আব্দুল কাইয়ুম, কদরুল ইসলাম, কামাল মিয়া, সাবেক ইউপি সদস্য ময়না মিয়া, সেলিম উদ্দিন, হারুন ইসলাম, নুরুল আমিন, সাব্বির আহমদ, সোনামিয়া। সাংবাদিক পাপলু মিয়া, খজরুজ্জামান খসরু, আশরাফ, কাসেম, ইকবাল, বোরহান উদ্দিন, শিপন, জামাল, মুরাদ, জসিম, সুয়েব, লাভলু প্রমুখ।
​সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার কাজ শেষ হয়। তিনি উনার বক্তব্যে কালারুকার এই বিদ্যাপীঠের কলেজ শাখাকে সুসংগঠিত করতে এলাকার বিত্তবান, সমাজসেবক ও শিক্ষা অনুরাগী সুশীল সমাজের সার্বিক পরামর্শ ও আর্থিক সহযোগিতা কামনা করেন ##

এই সংবাদটি 122 বার পঠিত হয়েছে