ছাতকে সাংবাদিক মুশাহিদ আলীর চাচার ইন্তেকাল, দাফন সম্পন্ন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সভাপতি, মুশাহিদ আলীর চাচা, উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নয়া মৈশাপুর গ্রামের প্রবীন মুরব্বি, মৈশাপুর মাদরাসার প্রতিষ্ঠাকালিন শিক্ষক, অসংখ্য আলিম-উলামাগনের ওস্তাদ মাওলানা আবদুর রশিদ (৮০) এর দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মরহুমের জানাজার নামাজ জামেয়া ইসলামিয়া হাফিজিয়া দারুল কোরআন মৈশাপুর মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন, মরহুমের ছোট ছেলে মাওলানা সালেহ আহমদ। জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। এর আগে সোমবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন প্রবীণ এ আলেম। তিনি বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন, হাসনাবাদ মাদরাসার শায়খুল হাদিস, মরহুমের প্রথম ছাত্র মাওলানা এখলাছুর রহমান, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা আখতার হোসাইন, কাঞ্চনপুর মাদরাসার মুহতামীম মুফতি মাওলানা মুহিউদ্দিন, জামেয়া ইসলামিয়া জাউয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবদুল করিম, খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল হাসনাত, সহ সভাপতি এহিয়াখান মাহবুব, অর্থ সম্পাদক ইমাম উদ্দিন মামুন, মাওলানা মুহি উদ্দিন, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা রমিজ উদ্দিন, মাওলানা আবদুল খালিক, মাওলানা রফিক উদ্দিন, মাওলানা আবদুল লতিফ, আবদুর রহিম, মাওলানা আবদুল হালিম আজিজ, মাওলানা আবদুল আউয়াল, মাওলানা মুতিউর রহমান, ছাতক উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক কাজী রেজাউল করিম রেজা, মাওলানা আবদুল মতিন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সভাপতি, মুশাহিদ আলীসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মরহুমের ছাত্ররা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি 69 বার পঠিত হয়েছে