নিজস্ব প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগে উপজেলার বনগাঁও উত্তরপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শফিকুর রহমান (৪২) কে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ। সে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বনী গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে। তার বিরুদ্ধে রবিবার দুপুরে ভিকটিমের ফুফু সোনারা বেগম(৩০) বাদি হয়ে ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধিত/০৩) এর ৯(১)তৎসহ ৫০৬(২) ধারায় মামলা দায়ের করেছেন। মামলা সুত্রে জানাযায় পবিত্র রমজান মাস উপলক্ষে ঐ মসজিদে পবিত্র কোরআন শিক্ষা চলে আসছিল।
গত (৬ মার্চ) জহরের নামাজের বিরতির সময় অন্যান্য শিক্ষার্থীরা মসজিদ ত্যাগ করার পর ঐ কিশোরীকে মসজিদের হুজরা খানায় নিয়ে জোরপূর্বক ধর্ষন করা হয়। গ্রেফতার ও মামলা দায়েরের বিষয় নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন গ্রেফতারকৃত আসামীকে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।






