ডেস্ক নিউজ
মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিকি কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে সম্মেলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। আক্তাপাড়া ফাজিল মাদরসার প্রিন্সিপাল মাওলানা ময়নুল হকের সভাপতিত্বে ও মাওলানা ছালেহ আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি, এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশা জোটের সদস্য সচিব প্রিন্সিপাল মাওলানা দেলোওয়ার হোসেন আজিজী। প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ মাদরাসা শিক্ষক কর্মচারী ফোরাম এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা আলাউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রিন্সিপাল মাওলানা আফজল হোসেন তালুকদার, প্রিন্সিপাল মুফতি মাওলানা আলী আক্কাছ মোল্লা, প্রিন্সিপাল মাওলানা কামাল উদ্দিন, প্রিন্সিপাল মাওলানা কামরুজ্জামান চৌধুরী, প্রিন্সিপাল মাওলানা আবদুল হাই, ভাইস প্রিন্সিপাল মাওলানা ওহিদুজ্জামান চৌধুরী।
সভায় আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ময়নুল হককে সভাপতি, চরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা ছালেহ আহমদকে সাধারণ সম্পাদক ও রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা শামছুল কবির মিছবাহ চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে ১৩৬ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিকি কমিটি ঘোষণা করা হয়।






