সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়ন সহ সকল ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে উপকারভোগীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন।
তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে যেসব প্রাপ্তবয়স্ক ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই, তাঁদের দ্রুত ছাতক উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে এনআইডির জন্য আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া যেসব শিশুর জন্মনিবন্ধন সনদ নেই, তাদের অভিভাবকদের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে যোগাযোগ করে দ্রুত জন্মনিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে চরমহল্লা ইউনিয়নের ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমের সুপারভাইজার মোঃ তাজিদুল ইসলাম সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা এবং তথ্য সংগ্রহকারীদের সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সবার সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি।






