ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকেনমাদকবিরোধী অভিযানে৮০০ পিচ ইয়াবা সহ ১জন ও ওয়ারেন্টভূক্ত আরো ২ আসামীকে গ্রফতার করেছে থানা পুলিশ। পুলিশ জানায় রোববার ১ নভেম্বর বিকেলে কালারুকা ইউনিয়নের লামাপাড়া গ্রামে মাদকাবিরোধী অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন পিপিএমের দিকনির্দেশনায় এসআই মুহাম্মদ শরীফুল আলম ও এএসআই ইমাম আহাদসহ পুলিশের একটি দল কালারুকা ইউনিয়নের লামাপাড়া গ্রামের সেলিম আহমদের বসতঘরের অভিযান চালায়। এসময় তার বারান্দা থেকে ৮০০ পিচ ইয়াবা সহ সালেক আহমদ নামের একজন কে আটক করে। সে উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের দিঘলী রামপুর গ্রামের মোঃ শামছুর রহমানের ছেলে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানা গেছে।
এ ঘটনায় এসআই মুহাম্মদ শরীফুল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় ছাতক থানায় মামলা দায়ের করন।
এরপর এএসআই মাসুদ মিয়া, এএসআই শহিদুল ইসলাম ও এএসআই ফিরোজ হাসানসহ পুলিশের পৃথক দল থানা এলাকায় আরেকটি অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে আটক করে। তারা হলেন শারফিননগর গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে মোঃ মুজিবুর রহমান (৩৫) এবং রাড়ীগাঁও গ্রামের মৃত হাছন আলীর ছেলে আকদ্দুছ আলী। তাদের বিরুদ্ধে যথাক্রমে জিআর-২৬১/২৫, জিআর-৩১/২৬ এবং জিআর-৩৭৩/২৫ নং মামলায় আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
গ্রেপ্তারকৃত তিন আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে ২ নভেম্বর যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এসব বিষয় নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন পিপিএম
অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।






