ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্টিত।

ডেস্ক নিউজ 

সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) রাত ৮টার দিকে উপজেলা প্রেসক্লাব কার্যালয়, উপজেলা গেইট, কোর্ট রোডস্থ তানজিদ ম্যানশনের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কাজী রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও সদস্য সচিব মো. খালেদ মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, আহবায়ক কমিটির সদস্য সাকির আমীন, মোশাররফ হোসেন, লুৎফুর রহমান শাওন, নাজমুল হাসান জুয়েল ও ফজল উদ্দিন।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সদস্য চুড়ান্তকরণে যাচাই-বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ কমিটির প্রধান আহবায়ক কাজী রেজাউল করিম রেজার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, যাচাই-বাছাই কমিটির সদস্য শাহ মোহাম্মদ আখতারুজ্জামান, মো. খালেদ মিয়া, সাকির আমীন ও মোশাররফ হোসেন।

উপজেলা প্রেসক্লাবের নির্বাচনকে সামনে রেখে আগামী শুক্রবার (১৫ মে) বিকেল ৪টায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হবে বলে আহবায়ক কমিটির সভায় সিদ্ধান্ত হয়।

এই সংবাদটি 12 বার পঠিত হয়েছে