আন্তর্জাতিক ডেক্স:
যুক্তরাজ্যে দুই কিশোরীর বিরুদ্ধে সংঘটিত ১৪টি নন-রিসেন্ট (পুরোনো) যৌন অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন সুনামগঞ্জের ছাতক উপজেলার ব্রিটিশ বাংলাদেশি আবু সাঈদ নুনু (যুক্তরাজ্যে ব্যবহৃত নাম: মোহাম্মদ সাইয়িদ)। আদালত তাকে মোট ২৩ বছরের বর্ধিত (Extended) সাজা দিয়েছেন।
পুলিশ জানায়, ২০১৮ সালে প্রথম এসব অপরাধের অভিযোগ দায়ের করা হয়। দীর্ঘ তদন্ত শেষে ইংল্যান্ডের ইপসউইচের কুইন্সবেরি রোডের সাবেক বাসিন্দা মোহাম্মদ সাইয়িদের বিরুদ্ধে মামলা আদালতে গড়ায়। চার দিনব্যাপী বিচার শেষে গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) জুরিবোর্ডের সংখ্যাগরিষ্ঠ রায়ে তিনি দোষী সাব্যস্ত হন।
আদালতে প্রমাণিত অপরাধগুলোর মধ্যে রয়েছে চারটি ধর্ষণ, একটি ধর্ষণের চেষ্টা, ১৩ বছরের কম বয়সী শিশুর প্রতি দুটি যৌন নিপীড়ন, শিশুর সঙ্গে ছয়টি যৌন কার্যকলাপ এবং যৌনাঙ্গে অনুপ্রবেশের মাধ্যমে একটি যৌন নিপীড়নের ঘটনা।
আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, এসব অপরাধ দুইজন ভুক্তভোগীর বিরুদ্ধে সংঘটিত হয়। অপরাধ সংঘটনের শুরুতে একজনের বয়স ছিল ১৩ বছরের নিচে এবং অন্যজনের বয়স ছিল ১৬ বছরের নিচে। ঘটনাগুলো ২০১০-এর দশকের শুরুর দিকে সংঘটিত হলেও বর্তমানে দুই ভুক্তভোগীই প্রাপ্তবয়স্ক।
গত শুক্রবার (১০ এপ্রিল) ইপসউইচ ক্রাউন কোর্টে সাজা ঘোষণার সময় আদালত মোহাম্মদ সাইয়িদকে ২২ বছরের কারাদণ্ড এবং কারামুক্তির পর অতিরিক্ত এক বছর লাইসেন্সের অধীনে সরকারি তত্ত্বাবধানে থাকার নির্দেশ দেন। অর্থাৎ, তার মোট সাজা ২৩ বছরের বর্ধিত (Extended) সাজা হিসেবে গণ্য হবে।
আদালত বলেন, Extended Sentence সাধারণত গুরুতর সহিংস বা যৌন অপরাধে দোষী ব্যক্তিদের ক্ষেত্রে দেওয়া হয়, যাতে কারামুক্তির পরও নির্দিষ্ট সময় সরকারি তত্ত্বাবধানে রেখে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
এ ছাড়া আদালত তাকে আজীবনের জন্য Sex Offenders Register (যৌন অপরাধীদের নিবন্ধন)-এ অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন।
এদিকে, আবু সাঈদ নুনুর ফুফাতো ভাই বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের মামাতো ভাই নুনুর ২৩ বছরের সাজা হয়েছে।
যুক্তরাজ্যের পুলিশ ওয়েবসাইট- https://www.suffolk.police.uk/news/suffolk/news/news/2026/april/man-jailed-for-multiple-sexual-assault-offences-against-children/






