এমডি.তাজিদুল:
ভারতে মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ রাসূল (স.) কে নিয়ে কটুক্তি ও বিজেপির সাংসদ নিতেশ রানের সমর্থনের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বাদ আসর বিজয় নগর থেকে মিছিল শুরু হয়ে পল্টন মোড় প্রদক্ষিণ করে সেগুনবাগিচা মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাহমুদুল হাসান ত্বহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী।
নারায়ণগঞ্জ জেলা সভাপতি তৌফিক বিন হারিসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল কে এম ইমরান হোসেন কেন্দ্রীয় জোন পরিচালক মাহমুদুল হাসান রাসেল শ্রমিক মজলিস ঢাকা মহানগর উত্তর সভাপতি ইঞ্জিনিয়ার মতিউর রহমান ছাত্র মজলিস বরিশাল মহানগরীর সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম ঢাকা মহানগর উত্তরের প্রশিক্ষণ সম্পাদক মুহিব আজিজ ঢাকা মহানগর দক্ষিণের বাইতুল মাল সম্পাদক শাহজাহান সৈকত যাত্রাবাড়ী থানা সভাপতি আব্দুর রহমান পারভেজ প্রমুখ।






