মোগলা বাজারে প্রবাসী ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর

সিলেট জেলা প্রতিনিধিঃ

সিলেটের সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ছাত্রলীগ নেতা আব্দুল মালেকের পৈতৃক বাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) রাতে একদল মুখোশধারী দুর্বৃত্ত আব্দুল মালেকের বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় তারা ঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামাল নষ্ট করে এবং পরিবারের সদস্যদের শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করে।
ঘটনার সময় আব্দুল মালেক বাড়িতে না থাকায় তার পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে পড়েন। পরে স্থানীয় নেতাকর্মীদের সহায়তায় বিষয়টি প্রশাসনকে জানানো হয়।

এ বিষয়ে আব্দুল মালেকের ভাই লায়েক আহমেদ অভিযোগ করে বলেন, “এটি পরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসার অংশ। আমার ভাই যুক্তরাজ্য আওয়ামীলীগের উদ্যোগে,আওয়ামীলীগর কার্যকলাপ নিষিদ্ধ করার প্রতিবাদে গত ৯ই এপ্রিল বূহস্পতিবার দুপুর ১.৩০ ঘটিকার সময় হাউজ অফ কমন এর সামনে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে বক্তব্য দেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। এর জের ধরেই আমাদের বাড়িতে হামলা চালানো হয়েছে।”

তিনি আরও জানান, আব্দুল মালেকের স্ত্রী মোছা. ফাতেমা আক্তারের ভাইদের ইন্ধনে এই হামলা হয়েছে।
ফাতেমা আক্তারের ভাইয়েরা বিএনপি জামাতের রাজনীতির সাথে জড়িত।
হামলাকারীরা তার মা, ভাই-বোনকে হুমকি দিয়েছে এবং আব্দুল মালেক দেশে ফিরলে তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

মোগলা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, হামলার খবর তারা পেয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা তীব্র নিন্দা জানিয়েছেন এবং জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এই সংবাদটি 9 বার পঠিত হয়েছে