স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট তথ্যানুসন্ধানের উপদেষ্টা জেসমিন আক্তার।

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের ৫৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ওয়ার্ড ওয়াইড ওয়েব পোয়েটস্ ক্লাব নিউইয়র্ক সিটির কো-অর্ডিনেটর ও ইন্টারন্যাশনাল অথোর ফোরাম নিউইয়র্ক সিটি কো-অর্ডিনেটর, বাংলাদেশ-ভারত সংস্কৃতি মৈত্রী ফ্রন্ট এর যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ পোয়েটস ক্লাব ( USA) এর মহাসচিব ও সিলেট তথ্যানুসন্ধানের উপদেষ্টা বিশিষ্ট নারী নেত্রী জেসমিন আক্তার। তিনি এক বিবৃতিতে বলেন, ‘আজকের এই দিনে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে শহিদ তার পরিবারের অন্যান্য সদস্যসহ কারাগারের অভ্যন্তরে নিহত জাতীয় চার নেতাকে, যারা মুজিবনগর সরকার পরিচালনা করেছিলেন।’ একই সঙ্গে নেতৃদ্বয় বীর মুক্তিযোদ্ধা, ৩০ লাখ শহিদ এবং ২ লাখ নির্যাতিত মা-বোনদের প্রতিও শ্রদ্ধা জানান। তিনি আরও বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছরে অর্থনৈতিক ক্ষেত্রে প্রিয় মাতৃভূমি বিস্ময়কর সাফল্য পেয়েছে। আজ বাংলাদেশ স্বল্পোন্নত দেশের গণ্ডি পেরিয়ে উন্নয়নগামী একটি দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। দারিদ্র্য বিমোচন, অবকাঠামোগত উন্নয়ন এবং সামাজিক সূচকসমূহে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য লাভ করেছে। এই স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তোলা এবং সকল সামাজিক ব্যাধি থেকে দেশকে মুক্ত করার দৃপ্ত শপথ গ্রহণ করার আহবান জানান নারী নেত্রী জেসমিন আক্তার।

এই সংবাদটি 216 বার পঠিত হয়েছে