ছাতকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন নারী, দিশেহারা পরিবার

সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের বল্লভপুর গ্রামের এক মানসিক ভারসাম্যহীন নারী নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ ওই নারীর নাম তামান্না বেগম (২৭–২৮)। তিনি সাবেক মেম্বার মরহুম সিরাজ উদ্দিনের মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই ২০২৬ সন্ধ্যা প্রায় ৬টার দিকে তামান্না বেগম নিজ বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। সম্ভাব্য সব জায়গায় আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ তামান্না বেগমের উচ্চতা প্রায় ৫ ফুট, গায়ের রং শ্যামলা। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
এদিকে মেয়ের কোনো খোঁজ না পেয়ে পরিবার দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। তাঁরা সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে জানিয়েছেন, কেউ যদি তামান্না বেগমের সন্ধান পান বা কোথাও দেখতে পান, তাহলে দ্রুত ০১৭১৬-৬৫৪৩২৫ অথবা ০১৮৪০-৬৭২৮৪৮ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
পরিবারের সদস্যরা বলেন, “আপনাদের একটি তথ্য কিংবা একটি শেয়ার আমাদের প্রিয়জনকে পরিবারের কাছে ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে।” তাই মানবিক দৃষ্টিকোণ থেকে সবাইকে বিষয়টি গুরুত্ব দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

এই সংবাদটি 105 বার পঠিত হয়েছে