কাজী রেজাউল করিম রেজা’র বড় ভাইয়ের মৃত্যুতে বিএমএসএফ ছাতক উপজেলা শাখার গভীর শোক

মোঃ তাজিদুল ইসলাম::

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছাতক উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও দৈনিক ইনকিলাব পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি, বিশিষ্ট সাংবাদিক কাজী রেজাউল করিম রেজা’র বড় ভাই, দোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর কোনা বাড়ির কাজী ফরহাদ মিয়া (স্বাধীন) আজ ভোর ৪টায় রাকিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

তাঁর মৃত্যুতে ছাতকের সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের ইন্তেকালের সংবাদে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

এদিকে, মরহুমের মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক উপজেলা শাখা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানান। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার, বিশেষ করে সাংবাদিক কাজী রেজাউল করিম রেজা ও তাঁর স্বজনদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন।

শোকবার্তায় আরও বলা হয়, মহান আল্লাহ তাআলা যেন মরহুমের সকল গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন। আমিন।

এই সংবাদটি 34 বার পঠিত হয়েছে