ইউসুফ আলী এতিমখানা-হাফিজিয়া মাদ্রাসায় হাফেজদের পাগড়ী বিতরণ

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে ইউসুফ আলী এতিমখানা-হাফিজিয়া মাদ্রাসায় হিফজ সম্পন্ন তিনজন শিক্ষার্থীর মাঝে পাগড়ী বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) অনুষ্ঠিত পাগড়ী বিতরণ অনুষ্ঠানে মাদ্রাসার সভাপতি মাওলানা শাহীন আলম সভাপতিত্ব করেন এবং পরিচালক কাওছার আহমদ অনুষ্ঠানটি পরিচালনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও বৃটেন প্রবাসী আলহাজ্ব মোশাহিদ আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃটেন প্রবাসী হাফিজ রফিক আহমদ, হাফিজুল আহসান নিয়াজ মোর্শেদ, নাঈম মোর্শেদসহ প্রয়াত ইউসুফ আলীর পরিবারের নারী-শিশু ও অন্যান্য সদস্যরা।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহিদপুর মাদ্রাসার সুপার মাওলানা নুরুল হক, হাফিজ আব্দুস সালাম, মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা আতিকুর রহমান, মাওলানা আব্দুর রহমান, হাফিজ আব্দুর রশিদ, হাফিজ আব্দুল মুকিতসহ এলাকার বিশিষ্ট মুরব্বিরা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আলহাজ্ব জয়নাল আবেদীন, আলহাজ্ব মোশাহিদ আলী, জাহিদপুর উইমেন্স কলেজের প্রিন্সিপাল সানাউর রহমান কয়েস, গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মুহি উদ্দিন, নড়াইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান এবং মাওলানা আমিরুল ইসলাম।
পাগড়ী বিতরণ করেন হাফিজ আব্দুস সালাম, মাওলানা শাহীন আলম, হাফিজ আব্দুর রশিদ, মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা আতিকুর রহমান, মাওলানা আব্দুর রহমান ও মাওলানা হাফিজ আব্দুল মুকিত প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব মোশাহিদ আলী ও প্রধান বক্তা আলহাজ্ব জয়নাল আবেদীন এতিম হাফেজ শিক্ষার্থীদের নিয়ে আবেগঘন বক্তব্য প্রদান করেন। তাদের বক্তব্যে উপস্থিত সকলের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তারা বলেন, “এই খেদমতের সকল কৃতিত্ব মহান আল্লাহর। আমরা দুনিয়াতে এর কোনো প্রতিদান চাই না। আল্লাহ যেন আমাদের এই খেদমত কবুল করেন এবং কিয়ামতের দিন নাজাতের উসিলা হিসেবে গ্রহণ করেন।”
তারা দেশ-বিদেশে অবস্থানরত শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সবশেষে হাফিজ আব্দুস সালামের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সংবাদটি 7 বার পঠিত হয়েছে