মোঃ তাজিদুল ইসলাম::
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় এক কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে, যা এলাকায় ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। নিখোঁজ কিশোরীর নাম খুকুমণি (১৩)। সে উপজেলার বড়দল গ্রামের পুরান হাটির বাসিন্দা নুরুউদ্দিনের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল সকাল আনুমানিক ৯টার দিকে খুকুমণি নিজ বাড়ি থেকে তাহিরপুর দারুল উলুম আলিম মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়। কিন্তু এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি এবং সে বাড়িতে ফিরে আসেনি।
ঘটনার পরপরই পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তবে নিখোঁজের তিন দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এতে পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ কিশোরীকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ যদি তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
???? যোগাযোগ: ০১৭৪৯৫৯৮৮০৫
সবার কাছে অনুরোধ, সংবাদটি বেশি বেশি শেয়ার করে একটি অসহায় পরিবারের পাশে দাঁড়ান এবং নিখোঁজ কিশোরীকে খুঁজে পেতে সহায়তা করুন।






