নিজস্ব প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে যুক্তরাজ্যে বসে নাশকতার পরিকল্পনা করার অভিযোগ উঠেছে পলাতক আওয়ামী যুবলীগ নেতা আবুল কালামের বিরুদ্ধে। তিনি উপজেলার কালারুকা ইউনিয়নের তালুকপাড়া গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
বিশ্বস্ত সূত্র জানিয়েছে, সম্প্রতি লন্ডনের একটি রেস্তোরাঁয় তিনি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে একটি বৈঠক করেছেন। বৈঠকে ছাতক ও সুনামগঞ্জের আওয়ামী লীগ নেতা-কর্মীদের দিয়ে কীভাবে নাশকতা সৃষ্টি করে প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করা যায় সেই চক আঁকছেন।
এ জন্য তিনি পর্যাপ্ত অর্থ সংগ্রহসহ বিভিন্ন পরিকল্পনা করছেন।
আবুল কালামের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে যুবলীগের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, মাদক পাচার, ব্ল্যাকমেইলিং, চোরাচালান, পুলিশকে অপব্যবহার করে মামলা-বাণিজ্যের মতো গুরুতর অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে চাদাবাজি সহ বিভিন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।
এসব অবৈধ আয়ের টাকায় আবুল কালাম বর্তমানে লন্ডনে বিলাসী জীবনযাপন করছেন। প্রবাসে অবস্থান করলেও ছাতকের আওয়ামী লীগ সিন্ডিকেটকে সক্রিয় রাখতে তিনি গোপনে কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উটেছে।
এছাড়া ছাতক ও সুনামগঞ্জের বিএনপি-জামায়াত নেতাদের পাশাপাশি সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কটূক্তিমূলক মন্তব্য করে যাচ্ছেন তিনি।
অভিযোগ রয়েছে, আওয়ামী সরকার আমলে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সখ্য থাকায় সিলেট ও সুনামগঞ্জ জেলায় আবুল কালামের একটি বিশাল সিন্ডিকেট ও আধিপত্য ছিল। বর্তমানে প্রবাসে থেকেও ওই সিন্ডিকেটের মাধ্যমে তিনি কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন।
তবে বিষয়ে আবুল কালামের কোনো বক্তব্য পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক তার নিকটাত্মীয়রা জানিয়েছেন আবুল কালাম দেশে ফেরলে তাকে হত্যা করার মত হুমকী দেওয়া হচ্ছে, তার অপরাধ সে আওয়ামীলীগের রাজনিতিতে জরিত ছিল।






