দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন মোজাম্মেল (৪০) নামে এক ব্যক্তি। তার হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
জানা যায়, মোজাম্মেল উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ক্যাম্পেরঘাট এলাকার বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল খালেকের দ্বিতীয় ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন আগে তিনি হঠাৎ করেই বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজের পরপরই পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি চালান। আত্মীয়-স্বজন, পরিচিতজন এমনকি বিভিন্ন এলাকাতেও অনুসন্ধান করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
মোজাম্মেলের পরিবারে রয়েছে দুই সন্তান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তার অনুপস্থিতিতে পরিবারটি এখন চরম অনিশ্চয়তা ও দুশ্চিন্তার মধ্যে দিন পার করছে।
তার ভাই ও স্থানীয় প্রতিবেশীরা জানান, “আমরা অনেক জায়গায় খোঁজ নিয়েছি, কিন্তু এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি আমাদের জন্য খুবই উদ্বেগজনক।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও চরম উৎকণ্ঠা বিরাজ করছে। দ্রুত মোজাম্মেলের সন্ধান পেতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।
মোজাম্মেল সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ক্যাম্পেরঘাট এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি পল্লী চিকিৎসক মফিজ উদ্দিন ও মাষ্টার আব্দুর রাজ্জাকের ভাতিজা।
যোগাযোগের অনুরোধ:
যদি কোনো সহৃদয় ব্যক্তি মোজাম্মেলের সন্ধান পেয়ে থাকেন, তবে অনতিবিলম্বে নিকটস্থ থানায় অথবা নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে—
???? 01795520233
???? 01722462520
???? 01754646866
???? 01856369851






