ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে হতদরিদ্র মানুষের মাঝে বিনামুল্যো ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের হতদরিদ্রদের মাঝে এসব চাল বিতরণ করা হয়। এসময় উপকারভোগীদের মাঝে স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালারুকা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সুজন তালুকদার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সুস্ময় দাস, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লাভলু তালুকদার, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রাজু আহমদ চাঁদ এবং ইউনিয়ন যুবদল নেতা মানিক মিয়া।
উপস্থিত অতিথিরা বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হতদরিদ্র মানুষের মাঝে এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।






