ছাতকে ছাত্রশিবিরের অর্থসহ কুরআন উপহার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাপলু মিয়া, ছাতকঃ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাতক উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘অর্থসহ আল-কুরআন উপহার’ প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৬ সোমবার  সোমবার স্থানীয় একটি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​ ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থী হাতে  অর্থসহ পবিত্র কুরআন উপহার প্রদান করেন সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। ​বক্তারা বলেন, “কুরআন সহীহ ভাবে  তিলাওয়াতের পাশাপাশি  এটি মানবজীবনের পূর্ণাঙ্গ পথনির্দেশিকা। রমজানের এই বরকতময় মাসে কুরআনের আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।” ​ ​উপজেলা শিবিরের সভাপতি রবিউল ইসলাম সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাজুল ইসলাম  পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সুনামগঞ্জ জেলা শিবিরের সভাপতি ফাহরান শাহরিয়া ফাহিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শিবিরের সাবেক সভাপতি হাফিজ জাকির হোসাইন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার, প্রবীণ  আলেম ছাতক উপজেলা জামায়াতের সাবেক আমির, মাওলানা জালাল উদ্দিন,জেলা শিবির নেতা মাসুদ আহমদ, ইউপি সদস্য, হোসাইন আহমদ লনি , মতিউর রহমান সহ ​জেলা ছাত্রশিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধিরা। ​ ​উপহার প্রদান শেষে পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার পর দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একত্রে ইফতারে অংশগ্রহণ করেন। ​বক্তারা রমজানের বাকি দিনগুলোতে তাকওয়া অর্জনের পাশাপাশি পড়ালেখায় ছাত্রদের গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

এই সংবাদটি 157 বার পঠিত হয়েছে