ডেস্ক নিউজ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছে ছাতক উপজেলা প্রেসক্লাব।
এক শুভেচ্ছা বার্তায় ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কাজী রেজাউল করিম রেজা বলেন,ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এই পবিত্র উৎসব সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক এটাই প্রত্যাশা।
অপর এক শুভেচ্ছা বার্তায় প্রেসক্লাবের সদস্য সচিব খালেদ মিয়া বলেন,
ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সকলের মাঝে। সবাই নিরাপদে ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করুন।
বার্তায় নেতৃবৃন্দ ছাতকবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলের সুখ, শান্তি ও সুস্বাস্থ্য কামনা করেন।






