ঈদুল আজহায় চরমহল্লা ইউনিয়নবাসীকে জসিম উদ্দিনের শুভেচ্ছা

ডেক্স রিপোর্টঃ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছাতকের ঐতিহ্যবাহী চরমহল্লা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চরমহল্লা ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর যুক্তরাজ্য প্রবাসী জসিম উদ্দিন।
ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“ঈদুল আজহা ত্যাগ, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের মহান শিক্ষা দেয়। এই পবিত্র উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে। চরমহল্লা ইউনিয়নের সকল মানুষ সুখ, শান্তি ও আনন্দের মধ্য দিয়ে ঈদ উদযাপন করুন—এটাই আমার প্রত্যাশা।”
তিনি আরও বলেন,
“সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত শিক্ষা। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মানবিক, শান্তিপূর্ণ ও সুন্দর সমাজ গঠনে সবাইকে কাজ করতে হবে।”
শুভেচ্ছা বার্তায় তিনি দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করেন এবং সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। পাশাপাশি তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে সমাজ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
স্থানীয় সচেতন মহলের অভিমত, প্রবাসে অবস্থান করেও জসিম উদ্দিন সবসময় এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে মানবসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তাঁর আন্তরিক শুভেচ্ছা বার্তা চরমহল্লা ইউনিয়নবাসীর ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

এই সংবাদটি 31 বার পঠিত হয়েছে