ছাতকে সিএনজি-পিকআপ সংঘর্ষে নারী সহ আহত ৬

ছাতক প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকে পিকআপ-সিএনজি অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ নারীসহ ৬ ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। দূর্ঘটনায় আশঙ্কাজন অবস্থায় ৫জন জনকে ভর্তি করা হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। একজনকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সোমবার রাত ৮টার দিকে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের পেপারমিল এলাকায় এ দূর্ঘটনাটি ঘটেছে।

স্থানীয় লোকজন জানান, সিলেটগামী দ্রুতগতির একটি পিকআপ ও ছাতকগামী সিএনজি চালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজি অটো রিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ওই সিএনজি অটো রিকশার পাঁচজন যাত্রী ও চালকসহ ৬ ব্যক্তি আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের দায়িত্বরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় চালকসহ ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তারা হলেন, সিএনজি অটো রিকশা চালক বাবুল সরকার (৩৫), যাত্রী তেরাব আলী (৬০), তারেক (৩০), রহিম উদ্দিন (৩২) ও অজ্ঞাতনামা একজন নারী।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ পিকআপটি জব্দ করেছে। দূর্ঘটনার পর চালক পালিয়ে গেছে।

এই সংবাদটি 123 বার পঠিত হয়েছে