ছাতকের হাওরে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

  • মোঃ তাজিদুল ইসলাম:
    সুনামগঞ্জের ছাতক উপজেলার হায়দরপুর হাওর থেকে হাত-পা বাঁধা অবস্থায় বুরহান উদ্দিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
    নিহত বুরহান উদ্দিন ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০ ঘটিকায় হায়দরপুর হাওরের একটি স্থানে হাত-পা বাঁধা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
    ছাতক সার্কেল অফিসার শেখ মো. মুরসালিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা ঘটনাস্থল থেকে ভিকটিমের মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”
    পুলিশ জানিয়েছে, ঘটনাটির রহস্য উদঘাটন এবং মৃত্যুর কারণ নির্ণয়ে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। এদিকে, হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে।

এই সংবাদটি 330 বার পঠিত হয়েছে