ছাতকের চরমহল্লায় শিক্ষার উৎসব, সানরাইজ কিন্ডারগার্টেনে কৃতি সংবর্ধনা

তাজিদুল ইসলাম:
ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সানরাইজ কিন্ডারগার্টেন–এ বৃহস্পতিবার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে এক বর্ণাঢ্য ও হৃদয়ছোঁয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার আলোয় নতুন প্রজন্মকে উৎসাহিত ও অনুপ্রাণিত করতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা।
সানরাইজ কিন্ডারগার্টেনের সভাপতি মাস্টার মোহাম্মদ কবিরুল ইসলাম–এর সভাপতিত্বে এবং প্রিন্সিপাল নজির আহমদ রাজু–এর দক্ষ পরিচালনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শাহ জাহান আহমদ। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। পরিশেষে তিনি বিদ্যালয়ের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. কামরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সিজ্জুল, সাবেক সভাপতি মো. সোনা মিয়া ও জসিম তালুকদার, প্রতিষ্ঠাকালীন সদস্য ও গ্রীস প্রবাসী সংবর্ধিত অতিথি মুস্তাফিজুর রহমান, দারুল উলুম চরমহল্লা আশাকাচর মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাও. নুরুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুল কাহার সাহেব, চরচৌড়াই জামে মসজিদের মোতাওয়াল্লী ও সমাজ সেবক জহিরুল ইসলাম, সাবেক মেম্বার হুসিয়ার আলী, বর্তমান মেম্বার আলাল উদ্দিন, ইলিয়াস উদ্দিন, হাজী সঞ্জর আলী, জালাল উদ্দীন, এমদাদুল হক, আজিজুর রহমান, জুবায়ের আহমদ, নজির আহমদ, আব্দুল মতিন, কৃতি শিক্ষার্থীর অভিভাবক জয়নাল আবেদীন, শামসুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে ইয়ামিন ইসলাম, তাওহীদ আহমদ, মুনতাহা ও জয়া বেগম। তারা বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী খাদিজা ইসলাম নুজহাত, যা পুরো অনুষ্ঠানে এক পবিত্র ও সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে।
এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ, অভিভাবকবৃন্দ, ছাত্র-ছাত্রী এবং সম্মানিত শুভাকাঙ্ক্ষীবৃন্দ উপস্থিত থেকে পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন।
অনুষ্ঠানটি কেবল একটি সংবর্ধনাই নয়, বরং এটি ছিল শিক্ষার্থীদের জন্য স্বপ্ন ছোঁয়ার অনুপ্রেরণামূলক এক মিলনমেলা, যা সানরাইজ কিন্ডারগার্টেনের শিক্ষার মান ও ঐতিহ্যকে আরও একধাপ এগিয়ে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সবাই।

এই সংবাদটি 101 বার পঠিত হয়েছে