ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে ছাতক উপজেলা প্রেসক্লাবের ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে ছাতক পৌরশহরের মেহতাজ শপিং কমপ্লেক্সে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভার মাধ্যমে এ আহ্বায়ক কমিটির আত্মপ্রকাশ ঘটে।
সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক কাজী রেজাউল করিম রেজা এবং সঞ্চালনা করেন সাংবাদিক খালেদ মিয়া।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-
দৈনিক সমকাল ও দৈনিক উত্তরপূর্বের প্রতিনিধি শাহ মোহাম্মদ আখতারুজ্জামান,
দৈনিক কালবেলা ও দৈনিক একাত্তরের কথা’র প্রতিনিধি সাকির আমিন,আমার দেশ প্রতিনিধি প্রভাসক মোশাররফ হোসেন, আমার সময় ডটকমের প্রতিনিধি মো. নুর উদ্দিন,
মোহনা টেলিভিশনের প্রতিনিধি মাহমুদ আলম,
দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মুশাহিদ আলী,
দৈনিক যায়যায়দিন ও দৈনিক যুগভেরীর প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ মনির,
দৈনিক সংগ্রামের প্রতিনিধি লুৎফুর রহমান শাওন,
ভোরের চেতনার প্রতিনিধি মো. ফজল উদ্দিন,
চ্যানেল এস-এর ছাতক প্রতিনিধি অজিত কুমার দাস,
এশিয়ান টেলিভিশনের ছাতক প্রতিনিধি মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল,
এশিয়ান টেলিভিশন সিলেট পশ্চিম প্রতিনিধি এআর ছায়েম,
এনটিভি ইউরোপের ছাতক প্রতিনিধি তাজিদুল ইসলাম,
দৈনিক সংবাদ দিগন্তের প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া,
আলোর দিগন্তের প্রতিনিধি হাকীম ফারুক আহমদ নোমান,
আমার বার্তার প্রতিনিধি জুনেদ আহমদ রুনু,
দৈনিক আমার সকালের প্রতিনিধি জামরুল ইসলাম রেজা,
দেশ বার্তার প্রতিনিধি দিলোয়ার হোসেন,
দৈনিক সুনামগঞ্জের খবরের প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক,
প্রভাত বেলার প্রতিনিধি বদরুল আলম খান ও লোকমান হোসেন ও মোহাম্মদ আলী।
সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক ইনকিলাবের ছাতক উপজেলা প্রতিনিধি ও দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার কাজী রেজাউল করিম রেজাকে আহ্বায়ক এবং দৈনিক মানবকণ্ঠের ছাতক উপজেলা প্রতিনিধি ও ‘সিলেট তথ্যানুসন্ধান’-এর নির্বাহী সম্পাদক মো. খালেদ মিয়াকে সদস্য সচিব করে ছাতক উপজেলা প্রেসক্লাবের ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- দৈনিক কালবেলা ও একাত্তরের কথা’র প্রতিনিধি সাকির আমিন, দৈনিক আমার দেশ’র প্রতিনিধি প্রভাষক মোশাররফ হোসেন, দৈনিক সংগ্রাম’র প্রতিনিধি লুৎফুর রহমান শাওন, ভোরের চেতনা’র প্রতিনিধি মোঃ ফজল উদ্দিন ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল। এসময় নেতৃবৃন্দরা বলেন, ছাতকে সাংবাদিকতার একটি গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্যকে ধারণ করতেই বিভক্ত বিভিন্ন সাংবাদিক সংগঠন আজ একটি প্ল্যাটফর্মে একত্রিত হয়েছে। মূলধারার সাংবাদিকদের নিয়ে গঠিত এই প্রেসক্লাব উপজেলায় কর্মরত সকল সংবাদকর্মীদের কল্যাণে অগ্রণী ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া আহ্বায়ক কমিটির মাধ্যমে আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।






