স্পেনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

ডেস্ক নিউজ
স্পেনে প্রবাসী সুনামগঞ্জবাসীদের সংগঠন সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
সোমবার, ১২ ডিসেম্বর স্পেনের মাদ্রিদের লাভাপিয়েসে সুনামগঞ্জ জেলা এসোসিয়েশনের আহ্বায়ক কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক আব্দুর রশিদ-এর সভাপতিত্বে এবং জামাল উদ্দিন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে
সভাপতি নির্বাচিত হন হাফিজ আবু তাহের মিসবাহ,
সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন রায়হান আহমেদ,
এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন শামছুল নূর মিয়া।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ, আব্দুল আওয়াল, সাজ্জাদুর রহমান, সফজল মিয়া, শহীদ ওয়াছির, জামাল আহমেদ, রবিউল আলম, উসমান আহমেদ সবুজ ও আব্দুস সালাম।
এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন আল-আমিন, সুমন, গিয়াস, ওয়াসিম, সাজ্জাদুর রহমান, ওয়াসিম ফাহাদ আহমদ, নাঈম আহমেদ, ফরহাদ, আশিক ও আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সভা শেষে উপস্থিত সবাই নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে খুব শিগগিরই সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হবে মর্মে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই সংবাদটি 135 বার পঠিত হয়েছে