ছাতকে মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১
ডাক ডেস্কঃ
সুনামগঞ্জের ছাতকে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত ও ওপর একজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধা ৭ টায় ছাতক শহরের প্রবেশ পথ ছাতক-সিলেট রোডের ২ নং ব্রীজের পাশে।
স্থানীয় সুত্রে জানাযায়,দুই বন্ধু রেজাউল আলম ও জাহিদুল ইসলাম শুভ মোটরসাইকেল যোগে সুরমা ব্রীজ দিয়ে ছাতক শহরে যাচ্ছিল। এ সময় বিপরীতে আসা অন্য একটি মোটরসাইকেলের সাথ মুখোমুখি সংঘর্ষেট ঘটনা ঘটে। তে ঘটনাস্থলেই প্রাণ হারায় মোটরসাইকেল চালক রেজাউল আলম (১৮)। এসময় তার সাথে থাকা জাহিদুল ইসলাম শুভ ( ১৯) গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত শুভকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠিয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে নিহত রেজাউল আলমের লাশ থানায় নিয়ে আসে।
নিহত রেজাউল আলম নোয়ারাই ইউনিয়নের বড়গল্লা গ্রামের আব্দুল মছব্বিরের পুত্র ও আহত জাহিদুল ইসলাম শুভ নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামের মাহবুবুল আলমের পুত্র।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, যে গাড়ির সাথে সংঘর্ষের দূর্ঘটনা ঘটেছে,সেটি শনাক্তের চেষ্টা চলছে।






