চরমহল্লায় পরিবর্তনের ডাক, দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নির্বাচনী সমাবেশ

তাজিদুল ইসলাম::

সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানির সমর্থনে এ সমাবেশের আয়োজন করা হয়।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে চরমহল্লা ইউনিয়নের টেটিয়ারচর বাজারে অনুষ্ঠিত এই সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
চরমহল্লা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ সভাপতি মাওলানা আনসারুল হকের সভাপতিত্বে এবং জামায়াত নেতা মাওলানা আল আমিনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের জামায়াতে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আকবর আলী, ইসলামপুর ইউনিয়নের দুই বারের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সুহেল, সুনামগঞ্জ জজকোর্টের এপিপি ও সাবেক ছাত্রনেতা এডভোকেট আলম উদ্দিন, মাস্টার সামছুল ইসলাম, নুরুল হাসান, এনসিপি সিলেট মহানগর নেতা জুনেদ আহমদ, সাবেক ছাত্রনেতা ফারুক আহমদ, নেজামে ইসলাম ছাতক উপজেলা সভাপতি মাওলানা নুর উদ্দিন, সাবেক ছাত্রনেতা হা: বুরহান উদ্দিনসহ চরমহল্লা ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানিকে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

এই সংবাদটি 33 বার পঠিত হয়েছে