ডেস্ক নিউজ
সুনামগঞ্জের ছাতকে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল আব্দুল মাহিম নামের এক যুক্তরাজ্য প্রবাসির। রোববার ২৮ ডিসেম্বর সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের সাউদেরগাঁও গ্রামের বাসিন্দা।
জানা যায়, গত ২৩ ডিসেম্বর রাতে তিনি মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফেরার পথে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে ওই দিনই উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মৃত্যুবরণ করেন।
পারিবার সূত্রে জানা গেছে, কিছুদিন আগেই তিনি যুক্তরাজ্য থেকে সৌদি আরবে গিয়ে পবিত্র উমরাহ পালন করে গত ১৮ ডিসেম্বর দেশে ফিরেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও শোক প্রকাশ করছেন অসংখ্য মানুষ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।






