জুলুম-দুর্নীতিমুক্ত ছাতক গড়ার অঙ্গীকার: কামারগাঁওয়ে নির্বাচনী সমাবেশে সালাম মাদানী

ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের কামারগাঁও বাজারে অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানীর দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সিংচাপইড় ইউনিয়নের বিশিষ্ট মুরুব্বি হাজী হারিছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি সুজন আহমেদ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যজোট প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগর শুরা ও কর্মপরিষদ সদস্য এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, ছাতক উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মাখছুছুর রহমান, বর্তমান উপজেলা আমীর মাওলানা আকবর আলী, বাংলাদেশ খেলাফত মজলিস ছাতক উপজেলা সেক্রেটারি মাওলানা আলমাছ আলী এবং সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম তালেব।

এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট জালালাবাদ থানা জামায়াতের সহকারী সেক্রেটারি উবায়দুল হক শাহীন, সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক ছাত্রনেতা হাফিজ আবু সুফিয়ান ত্বোহা, শিবির নেতা জামিল আহমদ, ইউনিয়ন সভাপতি আকবরসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেন,দীর্ঘদিন ধরে দেশ ও জনগণ জুলুম, নির্যাতন, দুর্নীতি, ঘুষ ও চাঁদাবাজির শিকার হচ্ছে। এসব অন্যায় থেকে মুক্তি পেতে হলে এবং দোয়ারাবাজারকে একটি সমৃদ্ধ পর্যটন নগরী ও ছাতককে আধুনিক শিল্পনগরীতে রূপান্তর করতে হলে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, অতীতের জুলুম-নির্যাতন, গুম-খুন ও আয়নাঘরের মতো ভয়াবহ অধ্যায় যেন আর কখনো ফিরে না আসে, সে জন্য সচেতন জনগণকে হ্যাঁ ভোটের মাধ্যমে ইসলামী নেতৃত্বকে বিজয়ী করতে হবে। একটি ইনসাফভিত্তিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাংলাদেশকে নতুন করে পুনর্গঠন করতে, ন্যায়বিচার, মানবিকতা ও ইসলামী মূল্যবোধভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করতে আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে ও হ্যাঁ ভোট দিয়ে দেশপ্রেমিক ইসলামী নেতৃত্বকে বিজয়ী করতে হবে।

সমাবেশে অন্যান্য বক্তারাও বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে সৎ, যোগ্য, আল্লাহভীরু ও আদর্শবান নেতৃত্ব ছাড়া জাতির মুক্তি সম্ভব নয়। তাঁরা জনগণকে বিভ্রান্ত না হয়ে সত্য ও ন্যায়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

 

 

এই সংবাদটি 32 বার পঠিত হয়েছে