বিদ্রোহের গুঞ্জন উড়িয়ে দলের সিদ্ধান্তে অনড় মিজান,স্বতন্ত্র প্রার্থীতা প্রত্যাহার।

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছাতক-দোয়ারাবাজার উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন (২০২৮) সুনামগঞ্জ-৫ এ আসনে ধানের শীষের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার অবসান ঘটিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্র নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান।

জানা যায়, বাংলাদেশ নির্বাচন কমিশন (সিইসি) কর্তৃক গত ১১ ডিসেম্বর ২০২৫ ইং ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। মনোনয়ন লড়াইয়ে শেষ পর্যন্ত দলের চূড়ান্ত মনোনয়ন পান কলিম উদ্দিন আহমদ মিলন।
উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে এ আসনে নির্বাচন করেছিলেন মিজানুর রহমান চৌধুরী মিজান। সে সময় মনোনয়ন বঞ্চিত হয়ে ক্ষুব্ধ নেতাকর্মীদেরকে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান কলিম উদ্দিন আহমদ মিলন। তবে এবারের নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হোন মিজান,আর দলীয় মনোনয়ন পান মিলন।
মনোনয়ন ঘোষণার পর এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মিজান চৌধুরী নির্বাচনে অংশগ্রহণের গুঞ্জন ছড়িয়ে পড়ে উপজেলাজুরে। যা বাস্তবে রুপ নেয় গত ২৯ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থীতার মনোনয়নপত্র দাখিলের পর। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা ও বিভক্তি দেখা দেয়।

পরবর্তীতে নির্বাচন কমিশন কলিম উদ্দিন আহমদ মিলন ও মিজানুর রহমান চৌধুরী মিজানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলে সোশাল মিডিয়ায় আলাদা আলাদা প্রচার প্রচারণাও লক্ষ করা যায়।

এদিকে আগামী ২০ জানুয়ারী পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা নির্ধারিত রয়েছে। এরই মধ্যে জানা গেছে দলের চেয়ারপারসন তারেক রহমানের অনুরোধে দলের সিদ্ধান্ত অমান্য করে ধানের শীষের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন না মিজান চৌধুরী । খোজ নিয়ে একাধিক নেতাকর্মীর কাছ থেকেও এর সত্যতা পাওয়া গেছে।

নির্বাচন থেকে স্বতন্ত্র প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে
মিজানুর রহমান চৌধুরী বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান গুলশান কার্যালয়ে ডেকে মনোনয়ন প্রত্যাহারের অনুরোধ করেন। তার নির্দেশনা কে সম্মান জানিয়ে ও দলের ঐক্য ধরে রাখতে,দলের প্রতি আনুগত্য প্রদর্শন করতেই মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

অন্যদিকে তার এ সিদ্ধান্তকে স্বাগত জানিছেন উপজেলা বিএনপির একাধিক
নেতৃবৃন্দ।

এ বিষয়ে কলিম আহমদ মিলন বলেন,মিজান চৌধুরী বিএনপির নেতা, আমার ভাই। আমি আশাবাদী মিজান চৌধুরী দলের জন্য শিগগিরই মাঠে নামবেন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাই।

এই সংবাদটি 70 বার পঠিত হয়েছে