লুৎফুর রহমান শাওন, ছাতকঃ
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ছাতক লাইমস্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের নেতৃবৃন্দ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) এমপি মিলনের বাসভবনে আয়োজিত এ সাক্ষাৎ অনুষ্ঠানে গ্রুপের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিনিয়র নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় তাঁরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। পাশাপাশি ছাতক-দোয়ারাবাজার অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের বর্তমান অবস্থা, বিশেষ করে লাইমস্টোন আমদানির বিভিন্ন প্রতিবন্ধকতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সাক্ষাতে উপস্থিত ছিলেন গ্রুপের সম্মানিত প্রেসিডেন্ট, Federation of Bangladesh Chambers of Commerce and Industry (এফবিসিসিআই)-এর জেনারেল বডি মেম্বার এবং Sunamganj Chamber of Commerce and Industry-এর পরিচালক আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কামাল উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট আশরাফুল আলম, জেনারেল সেক্রেটারি অরুন দাস, সিনিয়র সদস্য হাজী আবুল হাসান, হাজী আব্দুল জলিল, হাজী আরিছ উদ্দিন, হাজী নবী হোসেন ও সুশীল কুমার রায়।
অন্যান্যের মধ্যে ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জালাল উদ্দিন রেনু মিয়া, ফাইন্যান্স সেক্রেটারি মুহাম্মদ আলী আমজদ, পাবলিসিটি সেক্রেটারি ইলিয়াস আলী, অফিস সেক্রেটারি (মেম্বার) বাহার উদ্দিন এবং কার্যনির্বাহী সদস্য মোক্তার হোসেন, রুস্তম আলী ও আলীম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ব্যবসায়ী প্রতিনিধিরা শিল্পায়ন ও বাণিজ্য সম্প্রসারণে নৌপথের উন্নয়ন, পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন, শুল্কসংক্রান্ত জটিলতা নিরসন এবং লাইমস্টোন আমদানি কার্যক্রমকে আরও সহজ ও গতিশীল করার জন্য সংসদ সদস্যের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন তাঁদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি ও কর্মসংস্থান বৃদ্ধিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে আশ্বাস দেন। তিনি ব্যবসায়ী সমাজের সাথে সমন্বয়ের ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা ছাতক অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছেন।






