বাবাকে পুনরায় সংসদে পাঠাতে কন্যার আহবান।

এমএইচ খালেদ

সুনামগঞ্জের ছাতক পৌরসভার ৫নং ওয়ার্ডে বিএনপির ধানের শীষের সমর্থনে এক সভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টায় পৌরসভার ৫নং ওয়ার্ডের দক্ষিণ বাঘবাড়ি এলাকায় এ সভা ও মিছিলের আয়োজন করা হয়।
ছাতক পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায়
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক পৌর বিএনপির আহ্বায়ক সামছুর রহমান সামছু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, যুগ্ম আহ্বায়ক সামছুর রহমান বাবুল, পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিন ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের বড় কন্যা মৌ আহমেদ।
এসময় মৌ বলেন, আপনারা আমার বাবাকে বারবার সংসদে পাঠিয়েছেন, তিনি আপনাদের পরীক্ষিত নেতা, গত ১৭ বছর নানা নির্যাতনের শিকার হলেও তিনি আপনাদের ছেড়ে যাননি, এখন যে সুযোগ এসেছে, তা কাজে লাগিয়ে আবারও ধানের শীষে ভোট দিয়ে তাঁকে আপনাদের সেবা করার সুযোগ করে দিন, আমার বাবা জীবনের শেষ সময়টুকু তিনি জনগণের সেবায় উৎসর্গ করতে চান। বিশেষ করে নারী ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

এছাড়া প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন একজন সুশিক্ষিত, ভদ্র ও সর্বমহলে গ্রহণযোগ্য নেতা। তিনি সংসদ সদস্য থাকাকালীন ছাতক ও দোয়ারাবাজারে শিল্পকারখানা, রাস্তাঘাট, স্কুল-কলেজসহ ব্যাপক উন্নয়ন করেছেন। তাঁর বিরুদ্ধে কখনো কোনো দুর্নীতি বা অনিয়মের অভিযোগ ওঠেনি।
তিনি আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং ধানের শীষ বিজয়ী হলে ছাতক-দোয়ারাবাসী একজন মন্ত্রী পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

শুরুতে সভায় স্বাগত বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাজ্জাদ মাহমুদ মনির, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলিম উদ্দিন মিলনের তৃতীয় কন্যার স্বামী আবিদ আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাসেল তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী রাসেল মাহমুদ, দিলীপ কুমার দাস, কেশব দাস, নীরু বর্ধন, যুবদল নেতা ইমরান হোসেন এবং ৫নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক তাজির আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ-পূর্ব জামে মসজিদের সভাপতি আহমদ আলী, নজির উদ্দিন, ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সামছুর রহমান, ৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ, শামিম আহমদ চৌধুরী, ৪নং ওয়ার্ড বিএনপি নেতা ইয়াহিয়া, দক্ষিণ বাঘবাড়ি পঞ্চায়েতের মোতাল্লি আজিম উদ্দিন, ৪নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক সেবুল আহমেদ, যুবদল নেতা লাহিন মিয়া, পৌর ছাত্রদল নেতা সনি, শাওন আহমেদ, রাহেল আহমেদ, ৫নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান শাহীন, কলেজ ছাত্রদল নেতা তুর্জ ও মাহিমসহ আরও অনেকে।
সভায় ১০ বছর বয়সী শিশু ছায়েমের কণ্ঠে বিএনপি ও ধানের শীষের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নজির হোসেন এবং গীতা পাঠ করেন বিষ্ণু দাস।

এই সংবাদটি 268 বার পঠিত হয়েছে