ছাতকের গোবিন্দগঞ্জে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা।

ডেস্ক নিউজ 

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার বিকালে উপজেলার গোবিন্দগঞ্জ বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী মেজিস্টেট ইউএনও মিজ ডিপ্লোম্যাসি চাকমা। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং পশু জবাই ও মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর সংশ্লিষ্ট ধারায় মোট ১০,০০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়া
কাঁচাবাজার, মাছ বাজার, ডিম-মাং‌সের দোকান, মু‌দি দোকান, ও ফ‌লের বাজারে মূল‌্য তা‌লিকা প্রদর্শন ও নির্ধা‌রিত দা‌মে পণ‌্য বিক্রয়ের জন‌্য সকল‌কে সতর্ক করা করা হয়। রমজান উপলক্ষে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ডিপ্লোম্যাসি চাকমা।

এই সংবাদটি 72 বার পঠিত হয়েছে