লুৎফুর রহমান শাওন, ছাতক থেকেঃ
ছাতক পৌরসভার ৪নং ওয়ার্ডের বকিরপাড় গ্রামের বাসিন্দা হাসান আহমদ লাহিন বর্তমানে স্ত্রীসহ যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করছেন। গত ২১ ফেব্রুয়ারি লন্ডন সময় সকাল ৯টা ১২ মিনিটে লন্ডন সিটির একটি হাসপাতালে তাদের ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয়। মা ও নবজাতক সুস্থ রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
নবজাতকের নাম রাখা হয়েছে কাশফিয়া হাসান আয়রা।
কন্যা সন্তানের জন্ম উপলক্ষে প্রবাসে অবস্থান করলেও হাসান আহমদ লাহিনের উদ্যোগে তার নিজ বাড়ি ছাতকের বকিরপাড় গ্রামে আকিকা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। পবিত্র রমাদ্বান মাস হওয়ায় ইফতারের মাধ্যমে আকিকা অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে নবজাতক কাশফিয়া হাসান আয়রার সুস্থতা, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। উপস্থিত অতিথিরা পরিবারটির সুখ-সমৃদ্ধি কামনা করেন এবং প্রবাসে থেকেও নিজ গ্রামে আনন্দ ভাগাভাগির এই উদ্যোগকে সাধুবাদ জানান।
পরিবারের পক্ষ থেকে সকলের কাছে নবজাতকের জন্য আন্তরিক দোয়া চাওয়া হয়েছে।






