ডেস্ক নিউজ
সুনামগঞ্জের ছাতক উপজেলায় ধানের শীষ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলনের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালারুকা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পিল্লাপাড়া গ্রামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ওয়ার্ড বিএনপি নেতা ও বিশিষ্ট মুরব্বী সমশিদ আলীর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সদস্য হাজী কদরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা, বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন কার্যক্রম সুনামগঞ্জ জেলা কমিটির দায়িত্বপ্রাপ্ত ও জাতীয়তাবাদী ফোরাম ঢাকা’র সাধারণ সম্পাদক একেএম রিপন তালুকদার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এডভোকেট আব্দুল কাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাহাউদ্দিন শাহী।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড বিএনপি নেতা বাদশা মিয়া, জমসিদ আলী, জালাল মিয়া, গফরউদ্দিন, ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইব্রাহিম আলী, যুবদল নেতা সামছুল হক, আব্দুল্লাহ হুসাইন (কালারুকা ইউনিয়ন যুবদল), যুবদল নেতা লায়েক আহমদ সানি, ওয়ার্ড বিএনপি নেতা ছমক আলী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লাভলু তালুকদার, কমর আলী স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ শাফি, যুবদল সদস্য মিজান, সিরাজ, শিপন, নুর আলম, ফারহান, মমিন, সুমনসহ আরও অনেকে।
বক্তারা এ সময় কলিম উদ্দিন মিলনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।






