ডেস্ক নিউজ
সুনামগঞ্জের ছাতকে নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি উপজেলার মজুমদারীচর গ্রামের আব্দুল বারীর ছেলে মো. আনছার উদ্দিন (৩০)।
এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন-আইনাকান্দি গ্রামের মৃত হাজী উরকান উল্লাহর ছেলে ইউসুফ আলী (৪৯), একই গ্রামের ওয়ারিছ আলীর ছেলে হাবিবুর রহমান (৪৮) এবং পৌরশহরের বাশখালা মহল্লার নজির আলীর ছেলে সামছুল হক (২৭)।
পুলিশ জানায়, ৬ জানুয়ারি রাতে ছাতক থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা এবং আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার ওসি মিজানুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।






